Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক ফয়েজ সিদ্দিকী

BN DESK
09 June 2024, 04:05 PM পড়তে ১ মিনিট
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক ফয়েজ সিদ্দিকী

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক পদে সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে নিয়োগ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশে রোববার (৯ জুন) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট আইন, ১৯৯৫ (১৯৯৫ সনের ১৫ নম্বর আইন)-এর ১১(২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক পদে বাংলাদেশের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে তার যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য নিয়োগ দিয়েছেন।

তিনি উক্ত পদে কর্মরত থাকাকালে বাংলাদেশের প্রধান বিচারপতির প্রাপ্য বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন।

দেশের ২৩তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী গত বছরের ২৫ সেপ্টেম্বর অবসরে যান।

এর আগে ২০২১ সালের ৩১ ডিসেম্বর বিকেল ৪টায় বঙ্গভবনে প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শপথ নেন।

বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ১৯৫৬ সালের ২৬ সেপ্টেম্বর কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন।

পড়ালেখা শেষে হাসান ফয়েজ সিদ্দিকী ১৯৮১ সালের ২১ আগস্ট জেলা আদালতে আইনজীবী হিসেবে যোগ দেন। তিনি ১৯৮৩ সালের ৪ সেপ্টেম্বর হাইকোর্ট ও ১৯৯৯ সালের ২৭ মে আপিল বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।

হাসান ফয়েজ সিদ্দিকী স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খুলনা সিটি করপোরেশন, কুষ্টিয়া পৌরসভা, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন কোম্পানির আইন উপদেষ্টা ছিলেন। ছিলেন বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল।

২০০৯ সালের ২৫ মার্চ হাইকোর্ট বিভাগের ও ২০১৩ সালের ৩১ মার্চ আপিল বিভাগে নিয়োগ পান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এছাড়া তিনি ২০১৫ সালের ৩০ এপ্রিল থেকে জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন-আদালত

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক ফয়েজ সিদ্দিকী

B
BN DESK | 09 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার