কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়িতে ধাক্কা দিয়ে ফল বোঝাই পিকআপ ভ্যানের চালক মো. মিলন (৪০) নিহত হয়েছে। নিহত চালক সাতক্ষীরার দেবহাটা থানার গরিয়া ডাঙ্গা গ্রামের মৃত আনসার গাজীর ছেলে।সো
মবার সকালে মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসাইন এ তথ্যটি জানান।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার ভোর সাড়ে ৪ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা এলাকায় চট্টগ্রামগামী ফল বোঝাই পিকআপ ভ্যানটি সামনে থাকা অজ্ঞাতনামা অপর একটি কাভার্ভ্যাডনের পেছনে ধাক্কা দিলে এতে চালক মিলন গুরুতর আহত হয়। এ সময় পুলিশ ও ফায়ার সার্ভিস ও স্থানীয়রা গুরুতর আহত চালক মিলনকে উদ্ধার করলেও কিছুক্ষণ পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম বলেন, ট্রাক চালকের লাশ থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।