Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন

BN DESK
07 September 2026, 03:25 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন

কোর্ট রিপোর্টার : বগুড়ায় মুদি দোকানি রফিকুল ইসলাম (৪০) হত্যা মামলার রায়ে ২ আসামির যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেক আসামির ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ডদেশে দেয়া হয়েছে। আজ সোমবার (২০ মে) বগুড়ার ১ম অতিরিক্ত দায়রা জজ হাবিবা মন্ডল এই মামলার রায় প্রদান করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলো বগুড়র সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ডোমকান্দি গ্রামের মোজাম্মেল হক মন্ডলের ছেলে মোঃ তুহিন মিয়া (৩২) এবং একই এলাকার দৌলতজ্জামানের ছেলে সুলতান মাহমুদ (২৮)।

মামলা সূত্রে জানা গেছে, বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ডোমকান্দি এলাকার মৃত মোসলেম মন্ডলের ছেলে মুদি দোকানি রফিকুল ইসলামের কাছে আসামিরা ঘটনার কিছুদিন পুর্বে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় দোকানির ওপর তারা ক্ষিপ্ত হয়। পরে গত ২০১৫ সালের ২৮ আগস্ট রাত সোয়া ৮ টার দিকে ডোমকান্দি গ্রামের মসজিদের সামনে পাকা রাস্তার পাশে রফিকুল ইসলামের মুদি দোকানে গিয়ে এক প্যাকেট বেনসন সিগারেট নেয়।

এসময় রফিকুল ইসলাম সিগারেটের দাম চাইলে তারা সিগারেটের দাম না দিয়ে তার সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে রফিকুলের পেটে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এরপর আহত রফিকুল ইসলামকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ দিন ১৫ সেপ্টেম্বর বেলা ৩ টার দিকে তিনি মারা যান। এব্যাপারে নিহত রফিকুলের বড় ভাই ছায়েদ আলী মন্ডল বাদি হয়ে সারিয়াকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে সারিয়াকান্দি থানার তৎকালীন এস আই সুমন কাদেরী আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি পরিচালনা করেন  বাদি রাষ্ট্র পক্ষে এপিপি এড. মোঃ নাছিমুল করিম হলি এবং আসামি পক্ষে এড. লুৎফে গালিফ আল জাহিদ মৃদুল এবং এড. আবু বক্কর সিদ্দিক।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

বগুড়ায় হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন

B
BN DESK | 20 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার