Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইউপি চেয়ারম্যানের বাড়িতে মিললো সরকারি সাড়ে ১৭ টন চাল 

BN DESK
30 June 2024, 01:24 PM পড়তে ১ মিনিট
ইউপি চেয়ারম্যানের বাড়িতে মিললো সরকারি সাড়ে ১৭ টন চাল 

করতোয়া নিউজ ডেস্ক: পটুয়াখালীতে জেলেদের ভিজিএফের সাড়ে ১৭ টন সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। জেলার দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুরের ঘর থেকে এই চাল উদ্ধার করা হয়।

শনিবার (২৯ জুন) রাতে দুমকি থানা পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ আঙ্গারিয়া ইউনিয়নের চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালান। এ সময় প্রায় সাড়ে ১৭ টন চাল উদ্ধার করে উপজেলা প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৫০ কেজি ওজনের ৩৫০ বস্তা চাল হাতেনাতে উদ্ধার করে প্রশাসন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে চালসহ বাড়িটি সিলগালা করে রাখা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ বলেন, খবর পেয়ে আমি ও আমার এসিল্যান্ড তাৎক্ষণিক চলে আসি। পাশাপাশি দুমকি থানায় খবর দিলে থানা পুলিশও সাথে সাথে ঘটনা স্থলে পৌঁছায়। এখানে এসে আমরা ৫০ কেজি ওজনের ৩৫০ বস্তা চাল উদ্ধার করি। এসব সরকারি চাল খাদ্যগুদামে মজুত থাকার কথা, গুদাম থেকে বের করা হয় বিতরণের জন্য। এরপরও সাময়িক সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গুদামে রাখতে হবে। এর বাইরে কারও ব্যক্তিগত বাড়িতে অথবা অন্যকোথাও এসব সরকারি চাল রাখার সুযোগ নেই।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

ইউপি চেয়ারম্যানের বাড়িতে মিললো সরকারি সাড়ে ১৭ টন চাল 

B
BN DESK | 30 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার