Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জামিন হয়নি দুপচাঁচিয়ার গুনাহারের চেয়ারম্যান জামায়াতনেতাসহ তিনজনের

BN DESK
05 September 2026, 07:34 PM পড়তে ১ মিনিট
জামিন হয়নি দুপচাঁচিয়ার গুনাহারের চেয়ারম্যান জামায়াতনেতাসহ তিনজনের

কোর্ট রিপোর্টার : নাশকতাসহ বিস্ফোরক মামলায় দুপচাঁচিয়া গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামায়াত নেতা নুর মোহাম্মদ আবু তাহেরসহ ৩ হাজতি আসামির জামিনের আবেদন দায়রা জজ আদালতে নামঞ্জুর হয়েছে।

আসামি নুর মোহাম্মদ আবু তাহের দুপচাঁচিয়া উপঝেলার পালোকুড়ি (পালকুড়ি) গ্রামের মো জালাল উদ্দিনের ছেলে। অপর ২ আসামি হলেন জামায়াতের সক্রিয় কর্মী একই উপজেলার জয়পুর উত্তরপাড়ার সবুজ খানের ছেলে আসামি রহিম খান ও পাচোষার আজিজার রহমানের ছেলে মোঃ রমজান আলী।

আজ বুধবার (২৪ এপ্রিল) বগুড়ার ভারপ্রাপ্ত দায়রা জজ মোহাঃ জালাল উদ্দিন আজ বুধবার (২৪ এপ্রিল) ওই আসামিদ্বয়ের জামিনের আবেদন শুনানী শেষে নামঞ্জুর করেন।

মামলা সূত্রে প্রকাশ, গত ২৮ অক্টোবর রাত পৌানে ২ টার দিকে পুলিশ সংবাদ পেয়ে দুপচাঁচিয়া ইপজেলার গুনাহার খাঁপাড়ার সাহেববাড়ী নামক পরিত্যক্ত ভবনের সামনে ফাঁকা জায়গায় আসামিরা নাশকতার জন্য ইট পাথর ককটেল নিয়ে সমেবেত হলে পুলিশ সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ককটেল বাঁশের লাঠি উদ্ধারসহ জব্দ করে।

এব্যাপারে এস আই মোঃ আলহাজ উদ্দিন বাদি হয়ে এই মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্র পক্ষে অতিরিক্ত পিপি এড. জহুরুল ইসলাম ও এড. নাসিম আহমেদ এবং আসামি পক্ষে এড. আব্দুর রশীধ (১)।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

জামিন হয়নি দুপচাঁচিয়ার গুনাহারের চেয়ারম্যান জামায়াতনেতাসহ তিনজনের

B
BN DESK | 24 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার