Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

২ মাস বন্ধ থাকার পর চালু হলো কর্ণফুলি পেপার মিল

BN DESK
19 September 2024, 03:13 PM পড়তে ১ মিনিট
২ মাস বন্ধ থাকার পর চালু হলো কর্ণফুলি পেপার মিল

নিউজ ডেস্ক:  রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলি পেপার মিল (কেপিএম) লিমিটেড প্রায় ২ মাস বন্ধ থাকার পর আবার কাগজ উৎপাদনে ফিরেছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর)  রাত ৮ টা থেকে সকল সংকট কাটিয়ে মিলটি উৎপাদনে ফিরলো।

বুধবার রাত সাড়ে ১১ টায় কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুল হাকিম বিষয়টি নিশ্চিত করে জানান, কাঁচামাল সংকটে গত ২০ জুলাই হতে প্রায় ২ মাস কেপিএম কাগজ উৎপাদন করতে পারেনি।

এদিকে বুধবার রাতে কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ (সিবিএ) এর সভাপতি আবদুল রাজ্জাক বলেন, কেপিএম আবারও উৎপাদনে ফেরায় আমরা শ্রমিক কর্মচারি সকলের পক্ষ হতে মাননীয় শিল্প উপদেষ্টা, বিসিআইসি কর্তৃপক্ষ এবং কেপিএম কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা আশা করছি মিলটি আবারও পুরোদমে উৎপাদনে ফিরে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে।

প্রসঙ্গত: গত ১২ সেপ্টেম্বর দুপুর ১ টায় কেপিএম সিবিএ-এর উদ্যোগে মিল চালু রাখার দাবিতে মিলের ১ নং গেইটে মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে কেপিএম এর স্থায়ী ও অস্থায়ী শ্রমিক-কর্মচারী এবং স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

২ মাস বন্ধ থাকার পর চালু হলো কর্ণফুলি পেপার মিল

B
BN DESK | 19 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার