Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়া আদমদীঘিতে নাশকতা মামলায় জড়িত সন্দেহে দর্জি শ্রমিক গ্রেপ্তার

BN DESK
04 September 2026, 11:20 PM পড়তে ১ মিনিট
বগুড়া আদমদীঘিতে নাশকতা মামলায় জড়িত সন্দেহে দর্জি শ্রমিক গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি সদরে বিএনপির অফিসে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ সংক্রান্ত নাশকতা মামলায় জড়িত সন্দেহে পুলিশ মোবারক আলী প্রামানিক (৪০) নামের এক দর্জি শ্রমিককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত মোবারক আলী আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির গোবিন্দপুর প্রামানিক পাড়ার মৃত আবু জাফরের ছেলে। গতকাল শনিবার রাতে তাকে চাঁপাপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এই মামলায় ৯ জনকে গ্রেপ্তার করা হলো।

মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঠেকাবার জন্য আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের প্রায় ২৫০ জন নেতাকর্মী ককটেল, পেট্রোল সাবল ও লাঠি সোডাসহ ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে আদমদীঘি সদরে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে বিএনপি অফিসে ঢুকে দরজা জানালা ভাংচুর, চেয়ার, কাঠের আলমারী, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র ও শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে পুড়ে ফেলে।

এ ঘটনায় উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান বাদি হয়ে গত ২৫ আগস্ট রাতে ১২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫০ জনের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।

এ মামলায় জড়িত সন্দেহে পুলিশ দর্জি শ্রমিক মোবারক আলীকে গ্রেপ্তার করে আজ রোববার (২৭ অক্টোবর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে থানার উপ পরিদর্শক তারেক রহমান জানান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়া আদমদীঘিতে নাশকতা মামলায় জড়িত সন্দেহে দর্জি শ্রমিক গ্রেপ্তার

B
BN DESK | 27 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার