Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লক্ষীপুরে বেড়িবাঁধ ভেঙে ঘরবাড়ি বিধ্বস্ত

BN DESK
01 September 2026, 06:50 PM পড়তে ১ মিনিট
লক্ষীপুরে বেড়িবাঁধ ভেঙে ঘরবাড়ি বিধ্বস্ত

লক্ষীপুর প্রতিনিধি : ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ব্যাপক ক্ষতি হয়েছে মেঘনা উপকূলীয় এলাকা লক্ষীপুরে। জোয়ারের পানিতে জেলার কমলনগর নাসিরগঞ্জ এলাকায় ১০০ মিটারেরও বেশি বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে করে এ এলাকায় পানিবন্দি হয়ে পড়েছে শতাধিক পরিবার, এছাড়া অতিরিক্ত ৩ থেকে ৪ ফুট জোয়ারের পানি লোকালয়ে ঢুকে উপকূলীয় এলাকার ৬৫ থেকে ৭০ হাজার মানুষ হাঁটু পানিতে ভোগান্তির শিকার হন।

এদিকে তীব্র বাতাসে জেলার কমলনগরের মতির হাট, লুধুয়া, কাল কিনি, সাহেবের হাট ও রামগতির চরগাজীসহ বিভিন্ন স্থানে অর্ধশতাধিক কাঁচা ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান (লূধুয়া কওমি মাদ্রাসা) বিধ্বস্ত হয় এছাড়া জেলার বিভিন্ন স্খানে দুই শতাধিক গাছপালা ভেঙে উপড়ে পড়ে । এসব গাছ বিদ্যুতের খুঁটি ও মানুষের ঘরবাড়িতে পড়ে থাকতে দেখা গেছে। এতে করে জেলার অধিকাংশ স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে স্থানীয়রা জানান।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

লক্ষীপুরে বেড়িবাঁধ ভেঙে ঘরবাড়ি বিধ্বস্ত

B
BN DESK | 27 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার