Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ট্রাক-ইজিবাইক সংঘর্ষে দুই বৃদ্ধ নিহত

BN DESK
04 May 2024, 03:24 PM পড়তে ১ মিনিট
ট্রাক-ইজিবাইক সংঘর্ষে দুই বৃদ্ধ নিহত

মফস্বল ডেস্ক : মাদারীপুরের রাজৈরে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার (৪ মে) সকালে উপজেলার বদরপাশা ইউনিয়নের কাঁঠালিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার চর ঘুনসি গ্রামের বাসিন্দা হোসেন আলী মুন্সী (৬০) ও ধলু হাওলাদার (৬৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ৭টার দিকে কাঁঠালিয়া ব্রিজের কাছে রাজৈর থেকে ইশিবপুরগামী একটি ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের যাত্রী হোসেন আলী মুন্সী ও ধলু হাওলাদার ঘটনাস্থলেই মারা যান।

রাজৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান হাওলাদার জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ট্রাক-ইজিবাইক সংঘর্ষে দুই বৃদ্ধ নিহত

B
BN DESK | 04 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার