Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

১২ দিন লড়াই করে মৃত্যুর কাছে হার মানলেন ইমন

BN DESK
18 August 2024, 03:08 PM পড়তে ১ মিনিট
১২ দিন লড়াই করে মৃত্যুর কাছে হার মানলেন ইমন

নিউজ ডেস্ক:  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পেটে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউতে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর মো. ইমন (২১) মারা গেছেন। 

রোববার (১৮ আগস্ট) ভোর পাঁচটায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইলের সমন্বয়ক নবাব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. ইমন গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের নলিন এলাকার জুলহাসের ছেলে। তিনি মনিরুজ্জামান খান বিএম কলেজ থেকে ২০২৩ সালে এইচএসসি পাস করে হেমনগর ডিগ্রি কলেজে ভর্তি হন।

বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে গত ৪ আগস্ট বিকালে টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াইতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় তিনি গুলিবিদ্ধ হন। আহতাবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে মির্জাপুর কুমুুদিনী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় ওই দিন আহত ইমনকে ঢাকায় এনে উত্তরার লেক ভিউ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে ৬ আগস্ট ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানেই আইসিইউ ইউনিটে ভর্তি অবস্থায় ইমনের মৃত্যু হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

১২ দিন লড়াই করে মৃত্যুর কাছে হার মানলেন ইমন

B
BN DESK | 18 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার