Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বগুড়ার নয়া পুলিশ সুপার

BN DESK
05 September 2026, 06:48 PM পড়তে ১ মিনিট
সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বগুড়ার নয়া পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার: বগুড়ার নয়া পুলিশ সুপার জাকির হাসান বলেছেন, পুলিশ ও সাংবাদিক এক অপরের সম্পূরক। দুই পেশার মানুষই দেশের স্বার্থে কাজ করে। বগুড়ার আইন শৃংখলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

আজ বেলা সাড়ে ১২ টার দিকে বগুড়ায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত-বিনিময় সভায় তিনি একথা বলেন। সভায় সাংবাদিকরা শহরে অসহনীয় যানজট, ফুটপাত ও সড়কের একাংশ দখল, কিশোর গ্যাং এর তৎপরতা, মাদক,চাঁদাবাজি, খুনোখুনিসহ নানা বিষয় তুলে ধরে প্রতিকার চান। এ সময় পুলিশ সুপার অপরাধ নির্মূলে আশ্বাস দেন।

সভায় বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সহ-সভাপতি মাহমুদুল হাসান নয়ন, বিএফইউজের নির্বাহী কমিটির সদস্য ও দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য শংকর, বিএফইউজের নির্বাহী কমিটির সদস্য এএইচএম আখতারুজ্জামান, সিনিয়র সাংবাদিক হাসিবুর রহমান বিলু, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি জে,এম, রউফ, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রানা,সিনিয়র সাংবাদিক চপল সাহা, জিএম.সজল, মোহন আকন্দ প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় পুলিশ সুপার আরও বলেন, বগুড়ার প্রধান সমস্যা যানজট। যানজটকে প্রাধান্য দিয়ে ট্রাফিক পুলিশ নতুনভাবে কাজ শুরু করবে। এছাড়া কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, মাদকসহ নানা অপরাধ নির্মূলে পুলিশ আরও বেশি সক্রিয় থাকবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বগুড়ার নয়া পুলিশ সুপার

B
BN DESK | 11 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার