Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শপথ নিলেন বগুড়ার ৬ জনসহ রাজশাহী বিভাগের ২৪ উপজেলা চেয়ারম্যান

BN DESK
05 September 2026, 06:57 PM পড়তে ১ মিনিট
শপথ নিলেন বগুড়ার ৬ জনসহ রাজশাহী বিভাগের ২৪ উপজেলা চেয়ারম্যান

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী বিভাগের ২৪টি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানেরা শপথ গ্রহণ করেছেন। আজ মঙ্গলবার (২৫ জুন) দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর তাদের শপথবাক্য পাঠ করান। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একই অনুষ্ঠানে এসব উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদেরও শপথবাক্য পাঠ করানো হয়। পরে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। তিনি সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনেরও আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের রাজশাহী বিভাগের পরিচালক পারভেজ রায়হান। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ও চতুর্থ ধাপে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের এ দিন শপথবাক্য পাঠ করানো হয়।

শপথ নেওয়া বগুড়ার উপজেলা চেয়ারম্যানদের মধ্যে রয়েছেন বগুড়া সদরের শুভাশীষ পোদ্দার লিটন, শাজাহানপুরের প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, শিবগঞ্জের মোস্তাফিজার রহমান মোস্তা, শেরপুরের শাহজামাল সিরাজী, নন্দীগ্রামের আনোয়ার হোসেন রানা এবং ধুনটের মো: আসিফ ইকবাল সনি।

তৃতীয় ধাপে রাজশাহী, নাটোর, নওগাঁ, পাবনা, বগুড়া ও সিরাজগঞ্জের ১৪টি ও চতুর্থ ধাপে রাজশাহী, নওগাঁ, বগুড়া ও সিরাজগঞ্জ জেলার ১০টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

শপথ নিলেন বগুড়ার ৬ জনসহ রাজশাহী বিভাগের ২৪ উপজেলা চেয়ারম্যান

B
BN DESK | 25 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার