Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ

BN DESK
10 June 2024, 10:46 AM পড়তে ১ মিনিট
গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ

কুমিল্লার বুড়িচং উপজেলার জামতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিয়েছে। রোববার (৯ জুন) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে উপজেলার পাচোড়া এলাকায় পতাকা বৈঠকের পর বিজিবির কাছে মরদেহ হস্তান্তর করে বিএসএফ।

বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এএম জাবের বিন জব্বার উপস্থিত থেকে মরদেহ স্বজনদের কাছে তুলে দেন। 

রোববার সকাল ৮টায় কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের জামতলা এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত হন আনোয়ার হোসেন (৫০)। তিনি বুড়িচং উপজেলার মিরপুর গ্রামের চারু মিয়ার ছেলে। তার স্ত্রী ও চার সন্তান রয়েছে। ঘটনার ১০ ঘণ্টা পর আনোয়ারের মরদেহ পেয়ে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ

B
BN DESK | 10 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার