Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বড় ভাইকে কুপিয়ে হত্যা করল ছোট ভাই

BN DESK
26 June 2024, 10:13 PM পড়তে ১ মিনিট
বড় ভাইকে কুপিয়ে হত্যা করল ছোট ভাই

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে বড় ভাই মো. ইলিয়াছকে (৫০) কুপিয়ে হত্যা করেছে ছোট ভাই বাহার মিয়া।বুধবার সন্ধ্যায় উপজেলার বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা মধ্যমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইলিয়াস ওই গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জামিল রেজা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বসতবাড়ির জায়গা নিয়ে বড় ভাই মো. ইলিয়াছের সঙ্গে ছোট ভাই বাহার মিয়ার বিরোধ চলে আসছিল। এ ঘটনাকে কেন্দ্র করে প্রায়ই ঝগড়া বিবাদ হতো। বুধবার সন্ধ্যায় পূর্ব বিরোধের জের ধরে দুই ভাই ঝগড়ায় লিপ্ত হয়। এ সময় ক্ষিপ্ত হয়ে বাহার মিয়া ধারালো দা দিয়ে এলোপাতাড়িভাবে ইলিয়াছকে কুপিয়ে জখম করে। রক্তাক্ত অবস্থায় তাঁকে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। তবে সেখানে নেওয়ার পথেই তিনি মারা যান।

নিহত ইলিয়াছের চাচাতো ভাই আবদুল মান্নান বলেন, ‘দুই ভাইয়ের মধ্যে বসতভিটার জায়গা নিয়ে দীর্ঘদিন যাবৎ দ্ব›দ্ব চলে আসছে। বুধবার সন্ধ্যায় এ নিয়ে আবারও দুই ভাই ঝগড়ায় লিপ্ত হয়। ক্ষিপ্ত হয়ে বাহার ধারালো দা দিয়ে বড় ভাই ইলিয়াছকে কুপিয়ে হত্যা করে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

বড় ভাইকে কুপিয়ে হত্যা করল ছোট ভাই

B
BN DESK | 26 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার