Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মেয়েকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা 

BN DESK
24 June 2024, 03:53 PM পড়তে ১ মিনিট
মেয়েকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা 

করতোয়া নিউজ ডেস্ক: কুমিল্লার বরুড়া উপজেলায় মায়ের বিরুদ্ধে মেয়ে খাদিজা আক্তারকে (১৩) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (২৪ জুন) উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নলুয়া চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত মাকে আটক করেছে বরুড়া থানা পুলিশ। ।  
নিহত খাদিজা আক্তার নলুয়া চাঁদপুর পশ্চিমপাড়া হাওলাদার বাড়ির জুলহাস মিয়া ও খুরশিদা বেগম দম্পতির সন্তান। সে স্থানীয় নলুয়া চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সৈয়দ আহমেদ বাবলু জানান, ঘটনার প্রত্যক্ষদর্শী নেই। যতটুকু জানলাম খুরশিদা মানসিক ভারসাম্যহীন। সকালে তার বাড়িতে তিনি আর তার মেয়ে খাদিজা ছাড়া কেউই ছিলেন না। হঠাৎ মেয়ের চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে খাদিজা। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুড়ালের কোপের চিহ্ন রয়েছে। পাশে কুড়ালও পড়ে আছে। এ ঘটনাটি আমরা পুলিশকে জানিয়েছি। তদন্ত করলে বিস্তারিত জানা যাবে।  

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

মেয়েকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা 

B
BN DESK | 24 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার