Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাচারের সময় চট্টগ্রামে ১৯০ বোতল বিদেশি মদ জব্দ

BN DESK
04 September 2026, 08:40 PM পড়তে ১ মিনিট
পাচারের সময় চট্টগ্রামে ১৯০ বোতল বিদেশি মদ জব্দ

করতোয়া নিউজ ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারায় পিকআপ থেকে ১৯০ বোতল বিদেশি মদ জব্দ করেছে পুলিশ। শনিবার (২৯ জুন) সকালে আনোয়ারা থানার বারশত ইউনিয়নের গোবাদিয়া এলাকা থেকে পাচারের সময় এসব মদ উদ্ধার করা হয়।

এ সময় বিদেশি মদ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আমির হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও আটক করে পুলিশ।

আমির হোসেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানার কামাল উদ্দিনের ছেলে। উদ্ধার এসব বিদেশি মদের মূল্য প্রায় ১৭ লাখ টাকা বলে জানিয়েছেন আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ।

ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে গোবাদিয়া এলাকায় একটি পিকআপ তল্লাশি করে ১৯০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় আমির হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

পাচারের সময় চট্টগ্রামে ১৯০ বোতল বিদেশি মদ জব্দ

B
BN DESK | 30 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার