Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দাখিল পরীক্ষায় আক্কেলপুর সিনিয়র মাদ্রাসার কেউ পাস করেনি

BN DESK
05 September 2026, 12:30 PM পড়তে ১ মিনিট
দাখিল পরীক্ষায় আক্কেলপুর সিনিয়র মাদ্রাসার কেউ পাস করেনি

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুর পৌর সদরের সিনিয়র আলীম মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় কেউ পাস করেনি। ওই প্রতিষ্ঠান থেকে ২২ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। ২ জন অংশগ্রহণ করেনি।

এব্যাপারে উক্ত মাদ্রাসার অধ্যক্ষ মোবারক আলী জানান  কিভাবে সব ছাত্র-ছাত্রী অকৃতকার্য হলো বিষয়টি নিয়ে তিনি হতবাক হয়েছেন। মাদ্রাসার গর্ভনিং বডির সভাপতি দেলোয়ার হোসেন বলেন ‘ওই অধ্যক্ষের বিভিন্ন অনিয়মের বিযয়ে উপজেলা নির্বাহী অফিসারকে লিখিত ভাবে অবহিত করা হয়েছে।

অপর দিকে উপজেলার কয়াশোবলা দাখিল মাদ্রাসার ২০ জন পরীক্ষার্থী মধ্যে ১ জন পাশ করেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাবেদ ইকবাল হাসান জানান, ওই প্রতিষ্ঠানের কাছে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। জবাব পাওয়ার পর বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

দাখিল পরীক্ষায় আক্কেলপুর সিনিয়র মাদ্রাসার কেউ পাস করেনি

B
BN DESK | 13 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার