Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ আন্দোলনকারীদের,বন্ধ যান চলাচল

BN DESK
04 August 2024, 01:47 PM পড়তে ১ মিনিট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ আন্দোলনকারীদের,বন্ধ যান চলাচল

নারায়ণগঞ্জে একদফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশে যান চলাচল বন্ধ রয়েছে। কোনো বাস কিংবা ট্রাক চলাচলের চেষ্টা করলে আটকে দিচ্ছেন শিক্ষার্থীরা। এর ফলে দুর্ভোগে পড়েছেন বিভিন্ন কাজে বের হওয়া মানুষ।

আজ রোববার (৪ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে গিয়ে এমনই চিত্র লক্ষ করা যায়। সকাল সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন আন্দোলনকারীরা।

দেখা যায়, সকাল থেকেই দূরপাল্লার যানবাহন থেকে শুরু করে আঞ্চলিক যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মহাসড়কে বর্তমানে শুধু বিভিন্ন অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। এদিকে সকালের দিকে কিছু ট্রাক ও কাভার্ড ভ্যান চট্টগ্রামের দিকে যাওয়ার চেষ্টা করলে এসব যানবাহনকে শিক্ষার্থীরা আটকে রাখেন। 

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই এ কে এম শরফুদ্দিন বলেন, সকাল থেকে সড়ক আন্দোলনকারীরা মহাসড়ক বন্ধ করে রেখেছেন। আর গতকাল রাত থেকেই মহাসড়কে গাড়ির চাপ কম রয়েছে। আমরা যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ আন্দোলনকারীদের,বন্ধ যান চলাচল

B
BN DESK | 04 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার