Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আমি শারিরীক ও মানসিকভাবে ভালো আছি : রোনালদো

BN DESK
02 September 2026, 01:21 PM পড়তে ১ মিনিট
আমি শারিরীক ও মানসিকভাবে ভালো আছি : রোনালদো

স্পোর্টস ডেস্ক : ইউরোপ ছেড়ে রোনালদো খেলছেন সৌদি আরবের প্রো-লিগে। আল নাসেরে হয়ে সবশেষ মৌসুমেও ৫০টি গোল করেছেন তিনি। এবার ইউরোতেও তার কাছে প্রত্যাশা থাকবে ভালো কিছুর।

 চেক রিপাবলিকের বিপক্ষে পর্তুগালের প্রথম ম্যাচের আগে এসব নিয়ে কথা বলেছেন রোনালদো। তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমি শারিরীক ও মানসিকভাবে ভালো আছি। সবসময় নিজেকে সেরা উপায়ে প্রস্তুত করি। আমি একশ ভাগ পেশাদার। সবসময়ের মতোই দেশকে সাহায্য করতে ও কোচের সিদ্ধান্তকে সম্মান জানাতে তৈরি থাকবো।’

এখন পর্যন্ত পর্তুগালের হয়ে ২০৭ ম্যাচে মাঠে নেমে ১৩০ গোল করেছেন রোনালদো। বিশ্বে জাতীয় দলে তার চেয়ে বেশি গোল করেননি আর কেউ। পাঁচবার জিতেছেন ব্যালন ডি’অর, ২০১৬ সালে হয়েছেন ইউরোর চ্যাম্পিয়নও। আরও একবার এই শিরোপা জেতার স্বপ্ন দেখছেন রোনালদো। তিনি বলেন, ‘জানি খুব বেশি বছর বাকি নেই আমার। বছরের পর বছর ধরে খেলা একটা উপহারের মতো। আমার বয়স ৩৯ বছর, আর প্রতিটি বছরই হচ্ছে নিজেকে উপভোগ করার। জাতীয় দলের জন্য গোল করা স্পেশাল ব্যাপার। জাতীয় দল আমার জীবনের বড় ভালোবাসা। এবার ইউরো জেতা হবে স্বপ্নের মতো। আমার জন্য, জাতীয় দলের হয়ে খেলাটা একটা প্যাশন, ভালোবাসা। যেকোনো খেলাই স্পেশাল, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও। এটা আমার ষষ্ঠ ইউরো, যেটি একটা রেকর্ড। ২০০৪ সালে অভিষেকের সময় হোক বা এখন, আমার একই রকম গর্ব ও প্যাশন নিয়ে খেলি।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

আমি শারিরীক ও মানসিকভাবে ভালো আছি : রোনালদো

B
BN DESK | 13 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার