Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাবতলীতে পৃথক ঘটনায় দু’জনের আত্মহত্যা

BN DESK
05 September 2026, 02:43 AM পড়তে ১ মিনিট
গাবতলীতে পৃথক ঘটনায় দু’জনের আত্মহত্যা

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে পৃথক দুই ঘটনায় দুই ব্যক্তি গাছের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। গতকাল শনিবার রাতে সুখানপুকুর ইউনিয়নের সুখানপুকুর গ্রামে ও আজ রোববার (৩০ জুন) ভোরে দূর্গাহাটা ইউনিয়নের ভান্ডারা গ্রামে এই আত্মহত্যার ঘটনা ঘটে।

থানা সূত্রে জানা গেছে, সারিয়াকান্দি উপজেলার দীঘাপাড়া গ্রামের মৃত তবি সোনারের ছেলে রাসেল মিয়া (৪০) সুখানপুকুর ইউনিয়নের সুখানপুকুর গ্রামের মৃত দুলু প্রামানিকের মেয়ে নাছিমাকে বিয়ে করে ঘরজামাই হিসেবে সেখানে বসবাস করতো।

গতকাল শনিবার রাতে রাসেল মিয়া গভীর রাতে তার বাড়ির পাশে একটি মেহগনি গাছের সাথে রশি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

পুলিশ জানায়, রাসেলের মেয়েকে তার কথা মতো বিয়ে না দিয়ে তার বউ নাছিমা অন্যত্র বিয়ে দেওয়ায় আত্মহত্যার জন্য বউ নাছিমা দায়ি করে চিরকুট লিখে গেছে। থানা পুলিশ চিরকুটটি উদ্ধার করেছে।

অপরদিকে দূর্গাহাটা ইউনিয়নের ভান্ডারা গ্রামের মৃত মেহের সাখিদারের ছেলে গিয়াস উদ্দিন (৭২) দীর্ঘদিন মানসিক অসুস্থতার কারণে বাড়ির মধ্যে কাঁঠাল গাছের ডালের সাথে রশি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আগামীকাল সোমবার মর্গে প্রেরণ করবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

গাবতলীতে পৃথক ঘটনায় দু’জনের আত্মহত্যা

B
BN DESK | 30 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার