স্টাফ রিপোর্টার : বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন (আনারস) প্রতীক নিয়ে ৩৫ হাজার ৭৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক (ঘোড়া) প্রতীক পেয়েছেন ২৪ হাজার ১৮৫ ভোট। ভোটের ব্যবধান ১১ হাজার ৫৮৬। অপর চেয়ারম্যান প্রার্থী বগুড়া জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, জেলা ছাত্রলীগের সাবেক লিটন-রনি কমিটির সাবেক সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খাঁন রনি পেয়েছেন ২১ হাজার ৫৩৬ ভোট।
আজ বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৪ লাখ ৩৪ হাজার ২২৯ জন ভোটারের মধ্যে ৮৫ হাজার ৬৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৪ হাজার ২০৪ ভোট বাতিল হয়। ভোট গ্রহণের হার ১৯.৭৪ শতাংশ।