Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জয়পুরহাটের পাঁচবিবিতে আন্দোলনে শহীদ বিশালের বাড়িতে বিএনপি নেতৃবৃন্দ

BN DESK
05 September 2026, 12:58 PM পড়তে ১ মিনিট
জয়পুরহাটের পাঁচবিবিতে আন্দোলনে শহীদ বিশালের বাড়িতে বিএনপি নেতৃবৃন্দ

বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবিতে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ বিশালের কবর জিয়ারত ও তার পরিবারের খোঁজ খবর নিয়েছেন জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগাঠনিক সম্পাদক ওবাইদুর রহমান চন্দন।

জয়পুরহাট জেলা ও পাঁচবিবি উপজেলা বিএনপির সহস্রাধিক নেতাকর্মীদের নিয়ে আজ শনিবার (১৭ আগস্ট) বেলা ১১টায় শহীদ বিশালের বাড়ি উপজেলার রতনপুরে গিয়ে নিহত বিশালের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের খোঁজ খবর নেন ও সমবেদনা জানান।

এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপি আহ্বায়ক গুলজার হোসেন, যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, পাঁচবিবি উপজেলা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, আহবায়ক আবুল হাসানাত হেলাল মন্ডল, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম চৌধুরী, বাগজানা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নাজমুল হোসেন, থানা বিএনপি নেতা মোখলেছুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুর রহমান রাব্বি, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক আর এ রনি, সাবেক ছাত্রনেতা শামীমসহ উপজেলা, পৌর, ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।

উল্লেখ্য যে, শহীদ বিশাল, পাঁচবিবি উপজেলার বাগজানার পার্শ্ববর্তী ধরঞ্জী ইউনিয়নের রতনপুর গ্রামের দরিদ্র শ্যালো মেকানিক মজিদুল সরকারের ছেলে ও পাঁচবিবি বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট (বিএম) কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

জয়পুরহাটের পাঁচবিবিতে আন্দোলনে শহীদ বিশালের বাড়িতে বিএনপি নেতৃবৃন্দ

B
BN DESK | 17 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার