Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানকে কুপিয়ে হত্যা

BN DESK
05 September 2026, 06:37 PM পড়তে ১ মিনিট
বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার : বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মিজানকে (৩৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে সদরের গোকুল ইউনিয়ন পরিষদের সামনে একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়।

পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মিজান গকুল উত্তরপাড়ার আফসার আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, স্বেচ্ছাসেবক দল নেতা মিজান রাত ৮টার দিকে ওই ইউনিয়ন পরিষদ ভবনের সামনে ৬-৭ জনের সাথে বসে গল্প করছিলেন, এসময় বিদ্যুৎ ছিল না। তখন কয়েকজন দুর্বৃত্ত এসে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা মিজানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয় বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। স্থানীয়রা আরও জানায়, কয়েক মাস আগেও তাকে হত্যার জন্য হামলা করা হয়েছিল।  
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানকে কুপিয়ে হত্যা

B
BN DESK | 09 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার