Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলে নিহত ৩

BN DESK
14 June 2024, 02:35 PM পড়তে ১ মিনিট
সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলে নিহত ৩

নিউজ ডেস্ক: টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার চালকসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচজন।

শুক্রবার (১৪ জুন) ভোরে কালিহাতী উপজেলার বাগুটিয়া এলাকায় বঙ্গবন্ধু টেক্সটাইলের কলেজের সামনে ভোররাতে ট্রাক ও প্রাইভেটকার সংঘর্ষে প্রাইভেটকার চালকসহ দুইজন নিহত হয়। আহত হয়েছেন চারজন।

নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে প্রাইভেটকার চালক ছিলেন সেটি নিশ্চিত হওয়া গেছে।

এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান বলেন, মাঝ রাতের কোনো এক সময় উপজেলার বাগুটিয়া এলাকায় একটি গরু বোঝাই ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ হয়। পরে গুরুতর অবস্থায় ছয়জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এসময় জরুরি বিভাগের চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

এছাড়া ঢাকা- টাঙ্গাইল- বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কালিহাতী উপজেলার কুলি নামক স্থানে সকাল ৮টার দিকে সিমেন্ট ভর্তি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে একজন মারা যায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলে নিহত ৩

B
BN DESK | 14 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার