Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে কাটা পড়ে নিহত ১

BN DESK
28 August 2024, 01:28 PM পড়তে ১ মিনিট
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে কাটা পড়ে নিহত ১

নিঊজ ডেস্ক:  চট্টগ্রামের ষোলোশহর এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ষোলোশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অলি উদ্দিন বলেন, রাতে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে কাটা পড়ে একজন মারা গেছেন। এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, ষোলশহর স্টেশন থেকে শাটল ট্রেন ছেড়ে যাওয়ার সময় ৫০-৫৫ বছর বয়সী এই ব্যক্তি ট্রেনের সামনে এসে শুয়ে পড়েন বলে প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে। নিহতের লাশ চমেক মর্গে রাখা হয়েছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে কাটা পড়ে নিহত ১

B
BN DESK | 28 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার