Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যৌতুকের কারণে গৃহবধূর আত্মহত্যা 

BN DESK
03 September 2026, 03:14 AM পড়তে ১ মিনিট
যৌতুকের কারণে গৃহবধূর আত্মহত্যা 

নিউজ ডেস্ক:  বাবার বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন জান্নাতুল ফেরদৌসী সুমাইয়া (১৯) নামে এক গৃহবধূ।  

ফেসবুকে প্রেম করে অভিভাবকের অমতে শেরপুর জেলার শিপন নামে এক যুবককে বিয়ে করেছিলেন জান্নাতুল ফেরদৌসী সুমাইয়া (১৯)। 

যৌতুকের যাঁতাকলে নিষ্পেষিত হয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন সুমাইয়া। তার আগে ৭ পৃষ্ঠার এক চিঠিতে লিখে গেলেন, ‘শেষ গোসলটাও পাব না, জানাজাও পাব না। আমার ঠিকানা হবে জাহান্নাম।

শনিবার (১৩ জুলাই) রাত দশটার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বিশগিরি পাড়া গ্রামে এই আত্মহত্যার ঘটনা ঘটে।

রোববার (১৪ জুলাই) সকালে গৃহবধূ সুমাইয়ার মরদেহ ও চিঠিটি উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

জান্নাতুল ফেরদৌসী সুমাইয়া নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের আবুবকর সিদ্দিকের মেয়ে।

সূত্র জানায়, গত ৮ মাস আগে শেরপুর সদর উপজেলার সাপমারী এলাকার যুবক শিপনের সঙ্গে ফেসবুকে প্রেম করে বিয়ে করেন সুমাইয়া। অভিভাবকের অসম্মতিতে বিয়ে হওয়ায় মেনে নিচ্ছিল না স্বামী শিপনের পরিবার। এ নিয়ে স্বামী-স্ত্রী ও পরিবারের লোকজনদের মধ্যে বনিবনা হতো না, প্রায়ই ঝগড়া লেগে থাকত।

এদিকে বিয়ের পর স্ত্রীকে যৌতুক বাবদ ৮ লাখ টাকা এনে দেওয়ার জন্য সুমাইয়াকে নানাভাবে চাপ প্রয়োগ করতেন শিপন। এসব বিষয় নিয়ে রাগারাগি করে গত ঈদুল ফিতরে সুমাইয়া তার বাবার বাড়িতে চলে আসেন।

শনিবার রাতে সুমাইয়া ক্ষোভে ৭ পৃষ্ঠার চিঠি লিখে শয়নকক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

চিঠিতে সুমাইয়া লিখে গেছেন, ‘বিয়ের গোসলটাও পেলাম না। শেষ গোসলটাও পাব না। জানাজাও পাব না। আমার ঠিকানা হবে জাহান্নাম। অনেক ভালোবাসি তোমাকে শিপন। কিন্তু তুমি শেষ পর্যন্ত তোমার সঙ্গে থাকতে দিলা না।

সুমাইয়ার চিঠিতে আরও লেখা রয়েছে, ‘আমি চাইলে দ্বিতীয় বিয়ে করে জীবনটা ভালোভাবে চালাতে পারতাম। কিন্তু আমি চাই না দ্বিতীয় কেউ আমার শরীরটা উপভোগ করুক।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুঁইয়া জানান, নিহত সুমাইয়ার মরদেহ ও চিরকুট উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  
 

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

যৌতুকের কারণে গৃহবধূর আত্মহত্যা 

B
BN DESK | 14 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার