Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

৭ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র রিয়াদ

BN DESK
05 September 2026, 02:42 AM পড়তে ১ মিনিট
৭ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র রিয়াদ

স্টাফ রিপোর্টার: নিখোঁজের ৭ দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি স্কুল ছাত্র রিয়াদের। গত ১৬ মে বাবার ওপর অভিমান করে সে বাড়ি থেকে চলে যায়। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ রিয়াদ গাবতলী উপজেলার সুখানপুকুরের চকরাধিকা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

রফিকুল ইসলাম বলেন, গত ১৬ মে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তার ছেলে রিয়াদ হোসেন (১৫) এর সাথে পারিবারিক বিষয় নিয়ে তার কথা কাটাকাটি এবং রাগারাগি হয়। এরপর রিয়াদ তার ব্যবহৃত পরিধেয় কাপড় একটি স্কুল ব্যাগে তুলে রেখে বাড়ি হতে বের হয়ে যায়। পরবর্তীতে তাকে বহুস্থানে খোঁজাখুঁজি করেও আর পাওয়া যায়নি। এ ব্যাপারে তিনি গাবতলী থানায় সাধারণ ডায়েরি করেছেন। তবে ৭ দিন পার হয়ে গেলেও তার সন্ধান মেলেনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

৭ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র রিয়াদ

B
BN DESK | 22 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার