Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়া জেলা ক্রীড়া সংস্থা থেকে রনির পদত্যাগ

BN DESK
05 September 2026, 07:05 PM পড়তে ১ মিনিট
বগুড়া জেলা ক্রীড়া সংস্থা থেকে রনির পদত্যাগ

বগুড়া জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) অতিরিক্ত সাধারণ সম্পাদক’র পদ থেকে পদত্যাগ করেছেন সুলতান মাহমুদ খান রনি। গতকাল বৃহস্পতিবার জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলামের কাছে পদত্যাগ পত্র জমা দেন তিনি।

পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেন, পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) অতিরিক্ত সাধারণ সম্পাদক’র দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। সে কারণে জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদকের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছেন।

জেলা প্রশাসকের পক্ষে পদত্যাগপত্রটি গ্রহণ করেন জেলা প্রশাসকের কার্যালয়ের গোপনীয় শাখার উপ প্রশাসনিক কর্মকর্তা মোঃ শিপুল হক।

পদত্যাগ পত্রটি তিনি অনুলিপি হিসেবে জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ও জেলা পুলিশ সুপার বরাবরও প্রদান করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়া জেলা ক্রীড়া সংস্থা থেকে রনির পদত্যাগ

B
BN DESK | 31 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার