Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এবার চিপসের প্যাকেটে মিললো ব্যাঙ

BN DESK
20 June 2024, 01:32 PM পড়তে ১ মিনিট
এবার চিপসের প্যাকেটে মিললো ব্যাঙ

আন্তর্জাতিক ডেস্ক : প্যাকেটজাত খাবারে অনেক সময় চুল, আরশোলা, মশা-মাছিসহ নানা কিছুই পাওয়া যায়। আর এবার চিপসের প্যাকেটে পাওয়া গেল আস্ত মরা এক ব্যাঙ। সম্প্রতি ভারতের গুজরাটের জামনগরে এমন ঘটনা ঘটেছে।

চিপসের সিল করা প্যাকেটে মরা ব্যাঙ এলো কী করে? এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে গুজরাট জুড়ে। এ ঘটনায় সেখানে ব্যাপক সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। ভুক্তভোগী চিপস কোম্পানির বিরুদ্ধে খাদ্য অধিদপ্তরে অভিযোগ করেছেন। এ ঘটনা তদন্ত করছে অধিদপ্তর। তারা জানতে পারে বিষয়টি সত্যি ঘটেছে। এবিষয় নিশ্চিত হওয়ার পর ওই চিপসের প্যাকেটটি পরীক্ষার জন্য নিয়ে যায় তারা। সঙ্গে একই ব্যাচের অন্য প্যাকেটগুলোও বাজেয়াপ্ত করে।

গত মঙ্গলবার জেসমিন প্যাটেল দোকান থেকে একটি চিপস কিনেছিলেন। তারপর অর্ধেকটা খেয়ে চিপসের প্যাকেট রেখে দেন জেসমিন। সুতরাং বাকিটা রাখাই ছিল তার বাড়িতে। পরদিন বুধবার সকালে যখন আবার চিপসের প্যাকেটটি খোলেন জেসমিনের মেয়ে তখনই চিপসের মধ্যে দেখতে পান একটি মরা ব্যাঙ পড়ে রয়েছে, যা আগে খেয়াল করেননি জেসমিন। 

এদিকে এ ঘটনায় ওই চিপস কোম্পানির ম্যানেজার এক বিবৃতি প্রকাশ করেন। সেখানে তিনি জানিয়েছেন, ‘আমাদের প্ল্যান্টটি স্বয়ংস্ক্রিয়। চিপসে যদি একটি পচা আলুও থাকে, তাহলে সেটা সরিয়ে ফেলা হয়। প্যাকেটে মরা ব্যাঙ থাকার বিষয়টি মানা যাচ্ছে না। আমরা এই ঘটনার তদন্ত করব।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
স্বাস্থ্য

এবার চিপসের প্যাকেটে মিললো ব্যাঙ

B
BN DESK | 20 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার