নিউজ ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালীতে শ্বশুর বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে মাসুদ রানা (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধোরলা মুন্সি চেয়ারম্যান বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত্যুবরণকারী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের খরণদ্বীপ রফিক কোম্পানি বাড়ির মৃত আবু বক্করের ছেলে। তিনি পরিবার নিয়ে নগরের নাসিরাবাদে ভাড়া বাসায় থাকতেন।
মামা শ্বশুর কবির আহাম্মদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিল মাসুদ। শুক্রবার ভোরে বাড়ির পশ্চিম পাশের নুর বক্স সওদাগরের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। দীর্ঘক্ষণ পরও ঘরে ফিরে না আসায় পুকুর ঘাটে গিয়ে তার কাপড় দেখা যায়। পুকুরে নেমে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কান্তা অধিকারী বলেন, ভোর ৬টায় মাসুদ রানা নামে এক যুবককে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা।