Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সৎমা-ছোটভাই ও ভাগ্নিকে জবাই করে হত্যা

BN DESK
18 August 2024, 01:35 PM পড়তে ১ মিনিট
সৎমা-ছোটভাই ও ভাগ্নিকে জবাই করে হত্যা

মফস্বল ডেস্ক : লক্ষ্মীপুরের রামগতিতে সৎ-মা, সৎ ছোটভাই ও এক ভাগ্নিকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করেছে মো. তারেক নামের এক যুবক। গতকাল শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চরপোড়াগাছা গ্রামে সিডু মিস্ত্রীর বাড়িতে এই হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন- সৎমা সখিনা বেগম (৪০), সৎভাই মাহিন (৬) ও ভাগ্নি ফারিয়া আক্তার (৪)।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে সিডু মিস্ত্রীর প্রথম স্ত্রীর ছেলে মো. তারেক (২৮) এই তিনজনকে হত্যা করে। ঘটনার সঙ্গে জড়িত তারেককে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীয় ইউপি সদস্য মো. হুমায়ুন কবির সবুজ জানান, সিডু মিস্ত্রীর প্রথম স্ত্রীর ছেলে মো. তারেক ঢাকায় থাকতেন। দুই দিন আগে বাড়িতে আসেন তিনি। দীর্ঘদিন তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘরের মধ্যেই সে প্রথমে তার সৎ মাকে জবাই করে। এসময় ছোট ভাই এবং ভাগ্নি দেখে পেলায় তাদেরও জবাই করে। এসময় সিডু মিস্ত্রী বাড়িতে ছিলেন না। হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তারেককে আটক করেন। খবর পেয়ে রামগতি থানা পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা তারেককে পুলিশে সোপর্দ করেন।রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, পারিবারিক করহের জের ধরে তারেক এই ঘটনা ঘটিয়েছেন। তাকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

সৎমা-ছোটভাই ও ভাগ্নিকে জবাই করে হত্যা

B
BN DESK | 18 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার