Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

BN DESK
05 September 2026, 07:34 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার : বগুড়ায় দুই দিনব্যাপী ৪৫তম বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে আজ সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় বগুড়া জিলা স্কুল চত্বরে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম অডিটরিয়ামে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম।

বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছা: আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিজ্ঞান মেলার উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়ার সিভিল সার্জন ডা: মোহাম্মদ শফিউল আজম, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, জেলা শিক্ষা অফিসার মো: হজরত আলী প্রমুখ।

বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় দুই দিনব্যাপী মেলায় শিক্ষা প্রতিষ্ঠান ও বিজ্ঞান ক্লাবসহ মোট ৩৮টি প্রজেক্ট উপস্থাপন করা হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

B
BN DESK | 29 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার