Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাউজানে মাল্টিপ্লাগে বিদ্যুৎস্পর্শে শিশুর মৃত্যু

BN DESK
04 September 2026, 06:04 PM পড়তে ১ মিনিট
রাউজানে মাল্টিপ্লাগে বিদ্যুৎস্পর্শে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানে বৈদ্যুতিক সংযোগ থাকা মাল্টিপ্লাগের সংস্পর্শে এসে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের আরব ফকির বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত্যুবরণকারী মারুফ হোসেন (৬) ওই এলাকার প্রবাসী মো. বাবরের ছেলে। শুক্রবার (১২ জুলাই) সকালে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

জানা যায়, মায়ের সঙ্গে ঘুমাতে গিয়ে তার অজান্তে লোহার পাত নিয়ে খেলার সময় মাল্টিপ্লাগের সংস্পর্শে এলে শিশুটি মারা যায়।

শিশুর দাদি লায়লা বেগম বলেন, রাতে ছেলেকে নিয়ে মা ইয়াছমিন আকতার ঘুমাতে যায়। ছেলে খেলতে খেলতে বিছানার নিচে মাল্টিপ্লাগের সাথে বিদ্যুতায়িত হয়ে যায়। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।  

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

রাউজানে মাল্টিপ্লাগে বিদ্যুৎস্পর্শে শিশুর মৃত্যু

B
BN DESK | 12 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার