Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

BN DESK
08 September 2026, 01:00 AM পড়তে ১ মিনিট
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

মফস্বল ডেস্ক : কক্সবাজারের টেকনাফে মুরাদ হোসেন (২৬) নামে ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৬ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাহারছড়া শামলাপুর বাজারে দুর্বৃত্তদের হামলায় আহত হন তিনি। আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মুরাদ টেকনাফের বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল্লাহ কোম্পানির ছেলে। তিনি বাহারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, প্রতিদিনের মতো বিকেলে বাজারে আসছিলেন মুরাদ। বাজারে এলে রফিক নামে এক যুবকসহ কয়েকজন তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। এ সময় তার চিৎকারে লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনী বলেন, দুর্বৃত্তদের ছুরির আঘাতে ছাত্রলীগ নেতা মুরাদ নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে, সেটি এখনও জানা যায়নি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

B
BN DESK | 07 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার