Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মানিকগঞ্জে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

BN DESK
30 May 2024, 07:25 PM পড়তে ১ মিনিট
মানিকগঞ্জে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি : পারিবারিক কলহের জেরে মানিকগঞ্জে এক আইনজীবীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার পোড়রা এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। মৃত সালেহা আক্তার পৌরসভার পোড়রা এলাকার আইনজীবী আব্দুল্লাহ আল রজবের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। বুধবার রজব তার নিজ গ্রাম সাটুরিয়ায় উপজেলায় নির্বাচনের ভোট প্রদান করতে যান। রাতে তিনি বাড়ি ফিরে আসেননি। এই সময়ও তাদের মধ্যে মোবাইল ফোনে ঝগড়া হয়। সকালে বাড়ি ফিরলেও তাদের মধ্যে পুনরায় ঝগড়া হয়। ঝগড়ার জেরে সালেহা ঘরের দরজা আটকে গলায় ওড়না পেঁচিয়ে  আত্নহত্যা করে। পরে ৯৯৯ এ ফোন দিয়ে তার স্বামী ফায়ার সার্ভিসে খবর দেন। দমকল কর্মীরা দরজা ভেঙ্গে তার মরদেহ দেখতে পায়। বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে এসে সালেহার মরদেহ উদ্ধার করে।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে  পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহে তিনি আত্নহত্যা করতে পারেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এই দম্পত্তির  সাদনান আল রিয়াদ (১০) ও সিনান আল রিসাল (১২) নামে দুইটি সন্তান রয়েছে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মানিকগঞ্জে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

B
BN DESK | 30 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার