গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাসুরা এলাকায় সাপের ছোবলে সাইফুল ইসলাম (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত সাইফুল ইসলাম কালিয়াকৈর উপজেলার বাসুরা এলাকার ইউনুছ আলীর ছেলে।
এলাকাবাসী ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে টর্চ হাতে টেঁটা দিয়ে প্রতিবেশীদের সঙ্গে মাছ ধরতে বাড়ির পাশে বিলে যান সাইফুল। হঠাৎ একটি সাপ সাইফুলের পায়ে ছোবল দেয়। তারা টেঁটা দিয়ে আঘাত করে ওই সাপটি মেরে ফেলেন। পরে মৃত সাপটি নিয়ে সাইফুল ইসলাম বাড়িতে গিয়ে পরিবারের লোকজন ও এলাকাবাসীকে সাপে ছোবল দেওয়া ঘটনাটি জানায়।
পরিবারের লোকজন রাতে তাকে পার্শ্ববর্তী টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।
কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইছামুদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, মাছ ধরতে গিয়ে বিষধরগাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাসুরা এলাকায় সাপের ছোবলে সাইফুল ইসলাম (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হয়েছে।