Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বুড়িগঙ্গায় ট্রলার বিস্ফোরণে দগ্ধ মৃতের সংখ্যা বেড়ে তিন 

BN DESK
01 July 2024, 01:38 PM পড়তে ১ মিনিট
বুড়িগঙ্গায় ট্রলার বিস্ফোরণে দগ্ধ মৃতের সংখ্যা বেড়ে তিন 

করতোয়া নিউজ ডেস্ক:  নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে জ্বালানি তেলবাহী ট্রলারে এমভি মনপুরায় বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন কামাল হোসেন (৩৩) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ট্রলার বিস্ফোরণের ঘটনায় ৩ জনের মৃত্যু হলো।

রোববার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তার মৃত্যু হয়।

গত বুধবার দুপুরে বুড়িগঙ্গা নদীতে জ্বালানি তেলবাহী এমভি মনপুরা ট্রলারে আকস্মিক বিস্ফোরণ হয়। ঘটনার দিন উদ্ধার করা হয় খোকন নামে একজনের মরদেহ। আর শুক্রবার রাতে উদ্ধার হয় ফখরুদ্দিন নামে অপরজনের মরদেহ।

কামালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া।  

চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, কামালের শরীরের ৫৭ শতাংশ দগ্ধ হয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের পক্রিয়া চলছে।

এদিকে, কামালের শ্যালিকা সাথী আক্তার জানান, কামালের বাড়ি ভোলার মনপুরা উপজেলায়। এমভি মনপুরা নামে ওই জাহাজটির শ্রমিক ছিলেন তিনি। বিস্ফোরণে তার শরীর ঝলসে গেলে স্থানীয়রা ওইদিনই তাকে ঢাকায় নিয়ে আসে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

বুড়িগঙ্গায় ট্রলার বিস্ফোরণে দগ্ধ মৃতের সংখ্যা বেড়ে তিন 

B
BN DESK | 01 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার