Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টাঙ্গাইলে নিখোঁজের ৪ দিন পর প্রবাসী মরদেহ উদ্ধার

BN DESK
02 July 2024, 06:07 PM পড়তে ১ মিনিট
টাঙ্গাইলে নিখোঁজের ৪ দিন পর প্রবাসী মরদেহ উদ্ধার

পৌর শহরের সন্তোষ এলাকায় নিখোঁজের ৪ দিন পর সোহেল রানা নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুলাই) সন্তোষ এলাকার রথখোলা শান্তিনগর মডেল টাউন পুকুরের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সোহেল পৌর শহরের অলোয়া ভবানী আমতলা এলাকার নুর মোহাম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ৪ দিন আগে রাতে নিখোঁজ হয় সোহেল। অনেক খোঁজা-খুঁজির পর টাঙ্গাইল সদর থানায় সাধারণ ডায়েরি করে পরিবার। পরে মঙ্গলবার সকালে লোকজন পুকুরে মরদেহটি দেখে পুলিশে খবর দেয়।

সোহেল এক বছর আগে বিদেশ থেকে এসেছেন। সামনে মাসে আবারও বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন

টাঙ্গাইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকা: ঢাকা টাঙ্গাইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

টাঙ্গাইলে নিখোঁজের ৪ দিন পর প্রবাসী মরদেহ উদ্ধার

B
BN DESK | 02 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার