Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় ২টি পুকুরে বিষ প্রয়োগ করে ৬ লাখ টাকার মাছ নিধন

BN DESK
05 September 2026, 07:34 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় ২টি পুকুরে বিষ প্রয়োগ করে ৬ লাখ টাকার মাছ নিধন

স্টাফ রিপোর্টার : বগুড়া সদরের আশোকোলা গ্রামে পূর্ব শত্রতার জের ধরে দুটি পুকুরে বিষ প্রয়োগ করে ৬ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সদরের নুনগোলা ইউনিয়ন পরিষদের সদস্য ও ঘাসুরিয়া পাড়ার বাসিন্দা রাব্বি হোসেন অভিযোগে বলেন, ৬২শতকের একটি পুকুর পত্তন নিয়ে তিনি গত ৪ বছর যাবৎ মাছ চাষ করে আসছিলেন।

চলতি মৌসুমে তিনি তার পুকুরে রুই, কাতলা, তেলাপিয়া, বাটা টেংড়া, সিং,পাবদাসহ নানা প্রজাতির মাছ ছেড়ে দিয়ে পরিচর্যা করেন। মাছগুলো বিক্রির উপযোগী হয়েছিল। এ অবস্থায় গত ২২ এপ্রিল ভোররাতে প্রতিপক্ষের লোকজন তার ওই পত্তন নেয়া পুকুরে পূর্ব শত্রুতা জের ধরে বিষ প্রয়োগ করে প্রায় ৩০ মন মাছ নিধন করে। যার বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা।

শুধু তাই নয়, দৃর্বৃত্তরা একই স্থানে সজিব হোসেনের পুকুরেও বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ নিধন করে। ইউপি সদস্য রাব্বি হোসেন আরও জানান, এর আগে প্রতিবেশি কয়েক ব্যক্তি তাকে শাসানোসহ তার পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের হুমকি দিয়েছিল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় ২টি পুকুরে বিষ প্রয়োগ করে ৬ লাখ টাকার মাছ নিধন

B
BN DESK | 23 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার