Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রায়পুরে রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

BN DESK
24 October 2024, 03:58 PM পড়তে ১ মিনিট
রায়পুরে রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক:  লক্ষ্মীপুর-রায়পুর সড়কের সোনাপুর চৈতাইল্লা দিঘির পাড় নামক স্থানে মালবাহী ট্রাকচাপায় পিষ্ট হয়ে মো. মুসা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে। 


নিহত মুসা রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হায়দার আলী বেপারী বাড়ির শাহাদাত হোসেন আক্তারের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সড়কের পাশেই মুসাদের বাড়ি। ঘটনার সময় মুসা বাড়ি থেকে সড়কের পাশে থাকা দোকানের যাওয়ার জন্য বের হয়। এ সময় সে সড়ক পার হতে গেলে লক্ষ্মীপুর থেকে রায়পুরগামী মাল বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ট্রাকের চাকার সাথে পিষ্ট হয়ে মুসার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। 

রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন জানান, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

রায়পুরে রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

B
BN DESK | 24 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার