Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁদপুরে বিনষ্ট করা হলো ১১ মণ চিংড়ি 

BN DESK
21 June 2024, 01:44 PM পড়তে ১ মিনিট
চাঁদপুরে বিনষ্ট করা হলো ১১ মণ চিংড়ি 

নিউজ ডেস্ক: চাঁদপুরের হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট এলাকা থেকে ৪৫০ কেজি (১১.২৫ মণ) জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২০ জুন) রাত ১০টার দিকে এ তথ্য জানান চাঁদপুর সদর উপজেলা  মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।

তিনি বলেন, দুপুরে হরিণা ফেরিঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে।

এ সময় যাত্রীবাহী পরিবহনে খুলনা অঞ্চল থেকে আসা ককশিটের বক্সে থাকা ৪৫০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়। তবে কেউ চিংড়ির মালিক দাবি না করায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দ চিংড়িগুলো কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এনে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

চাঁদপুরে বিনষ্ট করা হলো ১১ মণ চিংড়ি 

B
BN DESK | 21 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার