Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রামে বড়ো ভাইয়ের হাতে  ছোটো ভাই খুন

BN DESK
05 September 2026, 02:31 AM পড়তে ১ মিনিট
চট্টগ্রামে বড়ো ভাইয়ের হাতে   ছোটো ভাই খুন

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড়ো ভাইয়ের হাতে খুন হয়েছে ছোটো ভাই সোহাগ মিয়া। তিনি স্থানীয় মমতাজ মিয়ার ছেলে। অভিযুক্ত তার বড়ো ভাই সোনা মিয়া। বুধবার রাতে উপজেলার পাহাড়তলীর খানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় চেয়ারম্যান রোকন উদ্দিন বলেন, আদালতে জমি সংক্রান্ত মামলার শুনানি শেষে ফিরে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। সন্ধ্যার দিকে সোহাগ মিয়াকে ছুরিকাঘাত করে বড় ভাই সোনা মিয়া। তাকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

রাউজান থানার এসআই অজয় দেব শীল জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক ভাই আরেক ভাইকে ছুরিকাঘাত করে। তাকে হাসপাতালে নিলে সেখানে মারা যায়। এ ঘটনায় থানায় মামলা হয়নি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চট্টগ্রামে বড়ো ভাইয়ের হাতে  ছোটো ভাই খুন

B
BN DESK | 16 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার