Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সোমবারের সহিংসতায় কুমিল্লায় ২ পুলিশসহ নিহত ১১

BN DESK
06 August 2024, 09:06 PM পড়তে ১ মিনিট
সোমবারের সহিংসতায় কুমিল্লায় ২ পুলিশসহ নিহত ১১

নিউজ ডেস্ক: কুমিল্লায় সোমবারের (৫ আগস্ট) সহিংসতায় দুই পুলিশ সদস্যসহ ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।  

পিটুনিতে কুমিল্লার তিতাস থানা পুলিশের দুই সদস্যসহ চারজন, গুলিতে এক যুবক এবং ছয়জন মারা গেছেন আগুনে পুড়ে।

সোমবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলা সহিংসতায় মৃত্যু হয় তাদের।

নিহতরা হলেন- তিতাস থানার উপপরিদর্শক রেজাউল করীম ও কনস্টেবল মাইন উদ্দিন, দাউদকান্দি উপজেলার তুজারভাঙা গ্রামের বাবু মিয়া (২১), কুমিল্লা নগরের তালপুকুরপাড়ের সামি, অশোকতলা এলাকার আশিক (১৪), শাকিল (১৪), শাওন (১২), মাহফুজুর রহমান (২২), রনি (১৬) ও মহিন (১৭)। চৌদ্দগ্রামে নিহত যুবকের নাম জানা যায়নি।  

এসব ঘটনায় কমপক্ষে ৩০ জন গুলিবিদ্ধসহ অনেকে আহত  হন।  

মঙ্গলবার তিতাস উপজেলার নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন বলেন, মরদেহগুলো ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

সোমবারের সহিংসতায় কুমিল্লায় ২ পুলিশসহ নিহত ১১

B
BN DESK | 06 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার