Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাটখিলে খাস জমিতে মার্কেট নির্মাণ বন্ধে ম্যাজিস্ট্রেট নিদের্শ উপেক্ষিত

BN DESK
03 September 2026, 08:42 AM পড়তে ১ মিনিট
চাটখিলে খাস জমিতে মার্কেট নির্মাণ বন্ধে ম্যাজিস্ট্রেট নিদের্শ উপেক্ষিত

চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি: চাটখিল পৌর বাজারে শতাব্দীকালের বটবৃক্ষ রাতের আধাঁরে কেটে সরকারি খাস জমিতে মার্কেট নির্মাণ করছে স্থানীয় প্রভাবশালী  চক্র। এতে পৌরবাসী ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে অনেকেই পোস্ট করে।

রোববার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান ঘটনাস্থলে গিয়ে জমির মালিকানা উপস্থাপন না করা পর্যন্ত মার্কেট নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এসময় তিনি হুশিয়ারি করে বলেন, নির্দেশ না মানলে প্রশাসন উচ্ছেদ অভিযান শুরু করবে।

দুপুরে সরেজমিনে দেখা যায়, নির্দেশ উপেক্ষা করে নির্মাণ কাজ চলছে। আশপাশের ব্যবসায়ীরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ম্যাজিস্ট্রেট এসে নির্দেশ দিয়ে চলে যাওয়ার কিছুক্ষণ পর থেকে আবার কাজ শুরু হয়েছে। তবে রাতের আধাঁরে পুরোদমে নির্মাণ কাজ চলে।

মার্কেট নির্মাণকারীরা দাবি করছে, তারা তাদের মালিকীয় ভ‚মিতে মার্কেট নির্মাণ কাজ করছে। মার্কেট নির্মাণের জন্য প্রয়োজনীয় প্ল্যান ও অনুমোদন পৌর কর্তৃপক্ষ থেকে নেওয়া হয়েছে বলেও তারা দাবি করেন। চাটখিল পৌর সভার নির্বাহী প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন প্ল্যান ও অনুমোদনের বিষয়টি স্বীকার করলেও চলাচলের গলিপথ বিলীন হওয়ার বিষয়ে কোন মন্তব্য করেননি।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান জানান, মার্কেট নির্মাণ হলে চলাচলের গলিপথ হয়ে যাবে। তাই যারা মার্কেট নির্মাণ করছে তাদের কে তাদের জমির মালিকানা সংক্রান্ত কাগজপত্র নিয়ে ভ‚মি অফিসে আসতে বলা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চাটখিলে খাস জমিতে মার্কেট নির্মাণ বন্ধে ম্যাজিস্ট্রেট নিদের্শ উপেক্ষিত

B
BN DESK | 30 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার