Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মিরসরাইয়ে বাড়ির আঙিনা থেকে অজগর সাপ উদ্ধার

BN DESK
01 July 2024, 12:55 PM পড়তে ১ মিনিট
মিরসরাইয়ে বাড়ির আঙিনা থেকে অজগর সাপ উদ্ধার

করতোয়া নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে বাড়ির আঙিনায় পাওয়া গেলো একটি অজগর সাপ। রোববার (৩০ জুন) রাত ৮টার দিকে উপজেলার দুর্গাপুর গ্রামে দেখা মেলে সাপটির। পরে খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা এসে এটি উদ্ধার করে অবমুক্ত করা হয় মহামায়া ইকোপার্কের বনে।

জানা গেছে, পূর্ব দুর্গাপুর এলাকার একটি বাড়ির আঙিনায় জালি তারের সঙ্গে আটকে যায় সাপটি। স্থানীয় লোকজন দেখতে পেয়ে বনবিভাগের মিরসরাই রেঞ্জে খবর দেয়। খবর পেয়ে রাত ৯টার দিকে সাপটি উদ্ধার করে নিয়ে যায় বনবিভাগের লোকজন।

বনবিভাগের মিরসরাই রেঞ্জের রেঞ্জার শাহান শাহ নওশাদ বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। এরপর অক্ষত অবস্থায় সাপটি উদ্ধার করে নিয়ে আসি। পরবর্তীতে চট্টগ্রাম উত্তর বন বিভাগের কর্মকর্তার নির্দেশনানুযায়ী নির্বিষ অজগর সাপটি রাতেই মহামায়া ইকোপার্কের বনে অবমুক্ত করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

মিরসরাইয়ে বাড়ির আঙিনা থেকে অজগর সাপ উদ্ধার

B
BN DESK | 01 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার