Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ডোবা থেকে গৃহবধূর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

BN DESK
21 April 2024, 11:32 PM পড়তে ১ মিনিট
ডোবা থেকে গৃহবধূর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নিখোঁজের ১৯ ঘণ্টা পর বাড়ির পাশের ডোবা থেকে শিউলি আক্তার আরুদা (৩৫) নামের এক গৃহবধূর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার শিদলাই ইউনিয়নের লাড়ুচৌ এলাকার ওই ঘটনায় তাঁর স্বামী সুমন মিয়ার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। 
নিহত শিউলি আক্তার আরুদা লাড়ুচৌ এলাকার জানু সরকার বাড়ির সুমন মিয়ার স্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। 
নিহত শিউলির ছেলে মো. রিহান বলেন, ‘শুক্রবার রাত থেকে মাকে পাওয়া যাচ্ছিল না। পরদিন খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পশ্চিম পাশের একটি ডোবায় কচুরিপানার নিচে কাপড়ের অংশ দেখা যায়। সেখান থেকে হাত-পা বাঁধা অবস্থায় মায়ের লাশ উদ্ধার করা হয়।’
শিউলির বাবা দেলোয়ার হোসেন বলেন, ‘২০ বছর আগে সুমন মিয়ার সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে সুমন মিয়া তাকে বিভিন্ন সময় মারধর করত। তখন শিউলি আমাদের কাছে এলে সন্তানদের কথা চিন্তা করে তাকে বুঝিয়ে আবার স্বামীর সংসারে পাঠাতাম। মেয়ের সুখের কথা ভেবে বিভিন্ন সময় টাকাপয়সাও দেওয়া হয়। কয়েক দিন আগে টাকার জন্য মারধর করলে তাকে আবারও ৩০ হাজার টাকা দিই। সেই টাকা নিয়ে ঘটনার দিন তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়। এর পর থেকে আমার মেয়েকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরদিন শনিবার বিকেলে বাড়ির পাশের একটি ডোবায় আমার মেয়ের লাশ পাওয়া যায়।’
এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, স্বজনেরা খবর দিলে পুলিশ গিয়ে ডোবা থেকে হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে। সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত শিউলির স্বামী সুমন মিয়াকে অভিযুক্ত করে তাঁর মা ঝর্ণা বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ডোবা থেকে গৃহবধূর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

B
BN DESK | 21 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার