Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে ২ জন নিহত

BN DESK
04 September 2026, 07:23 AM পড়তে ১ মিনিট
সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে ২ জন নিহত

নিউজ ডেস্ক: বজ্রপাতে সাতক্ষীরার শ্যামনগরে শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরোও একজন।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন- খুলনার কয়রার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ঘড়িলাল গ্রামের বাসিন্দা মোহাম্মাদ গাজীর ছেলে এনায়েত (৩৭) ও একই গ্রামের বাসিন্দা আল আমিনের ছেলে নাজমুল (১১)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নের গড়পদ্মপুকুর এলাকায় বেড়াতে এসেছিলেন তারা। সেখান থেকে চারজন মোটরসাইকেল যোগে গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী খেয়াঘাট হয়ে কয়রার উদ্দেশে রওনা দিলে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে গাবুরার গাগড়ামারী ও নেবুবুনিয়া ৩ নম্বর এলাকায় বৃষ্টি শুরু হয়। এ সময় তারা একটি মৎস্য ঘেরের বাসায় আশ্রয় নিলে বজ্রপাতে ঘটনাস্থলেই এনায়েত ও নাজমুলের মৃত্যু হয়।

এছাড়া নিহত নাজমুলের নানা মুছা গাজীর শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে ২ জন নিহত

B
BN DESK | 20 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার