Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ যুবক গ্রেফতার

BN DESK
05 September 2026, 07:33 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ যুবককে গ্রেফতার করা হয়েছে।  গতকাল রোববার রাতে সদর থানা পুলিশ তাদের গ্রেফতার করে সদরের বানদিঘী হাপুনিয়া পাড়ায় একটি পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো, কাহালু উপজেলার সান্তা গ্রামের নজরুল ইসলামের ছেলে রানা বাবু (২৩) ও একই গ্রামের ছষ্টার ছেলে বাঁধন বিজয় (১৮)। বগুড়া সদর থানার এসআই বেদার উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার দিনগত রাত দেড়টার দিকে সদরের বানদিঘী হাপুনিয়া পাড়া আলম হাজির পুকুর পাড়ে অভিযান চালানো হয়।

এ সময় পুলিশ দেখে তারা দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাদের ধরে ফেলে। পরে তাদের স্বীকারোক্তিমতে হাপুনিয়া পাড়া আলম হাজির পুকুর পাড়ে হ্যাচারীর ঘরের ভিতর ককসিটের বক্স’র মধ্যে থেকে একটি বড় হাসুয়া, ২টি ছোরা, ৪টি চাপাতি উদ্ধার করা হয়। এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ যুবক গ্রেফতার

B
BN DESK | 29 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার