Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৮০

BN DESK
02 August 2024, 11:08 PM পড়তে ১ মিনিট
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৮০

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৩৮ জন ভর্তি হয়েছেন। এর বাইরে বরিশাল বিভাগে ২৭, রংপুর বিভাগে ৮, ঢাকা বিভাগে ৪, চট্টগ্রাম বিভাগে ২ ও ময়মনসিংহ বিভাগে একজন ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ হাজার ৫৯৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে পুরুষের সংখ্যা বেশী। আক্রান্তদের মধ্যে ৫৮ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশী।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭০৫ জন মৃত্যুবরণ করেন। ডেঙ্গুতে আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৮০

B
BN DESK | 02 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার