Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৬১ রোগী

BN DESK
04 July 2024, 12:04 PM পড়তে ১ মিনিট
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৬১ রোগী

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় আরও ৬১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়নি কারও।

বুধবার (৩ জুলাই) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন রোগীদের মধ্যে ১৭ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে চট্টগ্রাম বিভাগে ২৫ জন, ঢাকা বিভাগে ৯ জন, বরিশাল বিভাগে ৭ জন, খুলনা বিভাগে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া, দেশের বিভিন্ন হাসপাতালে বুধবার সকাল পর্যন্ত ২৩৭ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ১১৮ জন এবং ঢাকার বাইরে ১১৯ জন ভর্তি ছিলেন।

প্রসঙ্গত, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ হাজার ৮১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৬ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশী। এদের মধ্যে ২৬ জন নারী ও ২০ জন পুরুষ।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭০৫ জন মৃত্যুবরণ করেন। ডেঙ্গুতে আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
স্বাস্থ্য

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৬১ রোগী

B
BN DESK | 03 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার